Sisir Adhikari
Sisir Adhikari

Sisir Adhikari : হামিম গ্রেফতারে স্বস্তিতে শিশির অধিকারী

Bengal Liberty : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। অভিযুক্ত জইশ জঙ্গি হামিম মণ্ডলের গ্রেফতারিতে স্বস্তি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রীর পিতা শিশির অধিকারী (Sisir Adhikari)। ধন্যবাদ জানালেন পশ্চিমবঙ্গ পুলিশকে। বর্ধমানের রোহিনি আবাসন থেকে গ্রেফতার হামিম মন্ডল। এস টি এফ এর প্রতিনিধি দল গতকাল রাতেই তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ সামনে আসছে। এই খবর প্রকাশ্যে আসতেই কিছুটা স্বস্তি পেয়েছেন মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারী (Sisir Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

কী বললেন মুখ্যমন্ত্রীর বাবা? (Sisir Adhikari)

হামিম মন্ডলের গ্রেফতারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী বলেন, “প্রায় ৩ মাস আগে থেকেই ভারত সরকার সতর্ক করেছিল যে পাকিস্তানি এবং বাংলাদেশী জঙ্গি যেকোনো মুহূর্তে কোনও অর্ন্তরঘাত ঘটাতে পারে। এই ব্যক্তি ধরা পরার পর সেটা একেবারে পষ্ট।” তারপরই তিনি জানান, “ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ পুলিশকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাদের তৎপরতায় এই জঙ্গি ধরা পড়েছে। আমি চাই এভাবেই পশ্চিমবঙ্গ পুলিশ তারা তৎপর থাকুক।”

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রীর গতিবিধির তথ্য ছিল অভিযুক্ত জঙ্গির কাছে! (Sisir Adhikari)

শুক্রবার সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে বর্ধমানের রেনেসাঁ কমপ্লেক্সে অভিযান চালিয়ে জৈশ-ই-মহম্মদের সন্দেহভাজন সদস্য হামিদ মণ্ডলকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। সূত্রের খবর, অভিযানের সময় সে ফ্ল্যাটে ব্যায়াম করছিল। তার সঙ্গে আরও একজন থাকার তথ্য মিলেছে। তবে তিনি পালিয়ে গিয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।এসটিএফ সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর নজর রাখছিল অভিযুক্ত। এমনকি নিউ টাউনে মুখ্যমন্ত্রীর ফ্ল্যাটের কাছেও একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল সে। তদন্তে আরও উঠে এসেছে, মুখ্যমন্ত্রী কোন গাড়িতে যাতায়াত করেন, কখন বের হন, চালক কে, কোথায় গাড়ি পার্ক করা হয়, এমন একাধিক সংবেদনশীল তথ্য অভিযুক্তের কাছে ছিল বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। এদিকে এই ঘটনাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/07/31/cm-suvendu-adhikari-107/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury