Bengal Liberty : বিজেপি সরকারে ক্রমশ ব্রাত্য হয়ে পড়ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একসময় তাঁর জনপ্রিয়তা ছিল দল-মত নির্বিশেষে। সেই প্রাক্তন ভারত অধিনায়কের সাথেই এবার প্রকাশ্যে দূরত্ব তৈরি করলেন রাজ্যের বন দফতরের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি। প্রায় ১০ দিন আগে নব মহাকরণে লিফটে সৌরভের সঙ্গে মুখোমুখি দেখা হলেও সৌজন্য বিনিময় করেননি তিনি। পরে ঘনিষ্ঠ মহলে দিবাকর জানান, একসময় সৌরভের অন্ধ ভক্ত ছিলেন তিনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভের ঘনিষ্ঠতা তাঁর কাছে গ্রহণযোগ্য নয়। সেই কারণেই সৌরভের প্রতি তাঁর আগের শ্রদ্ধা ও সমর্থন আর নেই বলে স্পষ্ট জানিয়েছেন দিবাকর। বলাই বাহুল্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একরকম কোণঠাসা বাঙলার ‘দাদা’। তিনি অনেক চেষ্টা করেও বর্তমান সরকারের সাথে দূরত্ব কমাতে অপরাক। রাজনৈতি মহলের দাবি, দিদির সাথে ঘনিষ্ঠতাই সৌরভের কাল হয়ে দাঁড়িয়েছে (Sourav Ganguly)।

সৌরভের সঙ্গে দূরত্ব বজায় রাখছে রাজ্য বিজেপি (Sourav Ganguly)
এদিন প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি বলেন, সৌরভের নীতির বিরুদ্ধেই তাঁর এই সিদ্ধান্ত। তিনি জানান, একসময় তিনি ক্রিকেট দেখতেন শুধুই তাঁকে দেখার জন্য। তবে পরিস্থিতি ক্রমে পরিবর্তন হয়েছে। তাঁর কথায়, “সৌরভ খেলা ছাড়ায় আমি ক্রিকেট দেখা বন্ধ করে দিয়েছিলাম। সৌরভের প্রতি আমার ভালোবাসা ছিল।” তাহলে এই পরিবর্তনের কারণ কি? জানালেন, ” যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সৌরভের সুসম্পর্ক গড়ে উঠেছে, তা দেখার পর আমি আর সৌরভের ভক্ত থাকতে পারিনি।” দিবাকরের পাশপাশি দূরত্ব তৈরি করেছে বিজেপির সর্বমহল।

উল্লেখ্য, জুন মাসের মাঝামাঝি সময়ে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর সাথে সাক্ষাৎ করেছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-র সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই বৈঠকে সিএবি-র পক্ষ থেকে ক্রীড়ামন্ত্রীর হাতে তিন পাতার একটি চিঠি তুলে দেওয়া হয়। চিঠিতে একদিকে রাজ্যে ক্রিকেট পরিচালনায় সিএবি-র ভূমিকা ও কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়, অন্যদিকে গত ১৩ জুন প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়ার প্রকাশ্য চিঠির সমালোচনাও করা হয়।সৌরভের সাথে ওই বৈঠকে উপস্থিত ছিলেন সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। তবে সূত্রের খবর, সৌরভের সাথে সাক্ষাতের পর দলের অন্দরেই রীতিমত ধমক শুনতে হয়েছে ক্রীড়ামন্ত্রীকে। অতঃপর রাজ্য প্রতিমন্ত্রীর এই দূরত্ব বজায় রাখার ঘটনা রাজনৈতিক মহলে নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
আরও খবর

আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/07/24/hollong-bungalow/

