রাজ্যপালকে কংগ্রেসের কটাক্ষ
রাজ্যপালকে কংগ্রেসের কটাক্ষ

Subhankar Sarkar: দেশভাগ স্মরণে রাজ্যপালের নির্দেশিকা নিয়ে সরব কংগ্রেস

Bengal Liberty

‘দেশভাগ দিবস’ পালন সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তির তীব্র বিরোধিতা করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস (Subhankar Sarkar)। রাজ্যপালের জারি করা বিজ্ঞপ্তিকে ‘হৃদয়বিদারক’ বলে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বিবৃতিতে শুভঙ্কর সরকার বলেন, “দেশভাগ ছিল ঐতিহাসিক অনিবার্যতা। দেশভাগের যন্ত্রণা আজও আমাদের হৃদয়কে বিদীর্ণ করে। সেই দিনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান-সহ অন্যত্র সাড়ম্বরে পালন করার পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপালের বিজ্ঞপ্তি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা তার তীব্র নিন্দা করি।”

রাজ্যপালকে কংগ্রেসের কটাক্ষ
রাজ্যপালকে কংগ্রেসের কটাক্ষ

একইসঙ্গে RSS-কেও নিশানা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর অভিযোগ, স্বাধীনতার পরেও যারা নিজেদের কার্যালয়ে ভারতের জাতীয় ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করেনি, তাদের ‘মেকি দেশপ্রেম’ এবং ইতিহাস বিকৃত করার অপচেষ্টাকে যারা সমর্থন করছে, কংগ্রেস তার তীব্র বিরোধিতা করে।

Advertisement
Advertisement

উল্লেখ্য, আগামী ১৩ ও ১৪ আগস্ট রাজ্যপালের জারি করা নির্দেশিকা অনুযায়ী এই কর্মসূচি পালিত হবে। শিক্ষক ছাত্র অভিভাবক সকলকেই অংশগ্রহণ করতে বলার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু শুভঙ্কর সরকারের দাবি, দেশভাগের মতো যন্ত্রণাদায়ক ঐতিহাসিক ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়।

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury