Sujit Bose
Sujit Bose

Sujit Basu: পরিবারের অনুষ্ঠানে যোগ দিতে প্যারোলে মুক্তি সুজিত বসু

Bengal Liberty

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে দুই দিনের জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিল আদালত (Sujit Basu)। পরিবারের এক সদস্যের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি প্যারোলের আবেদন করেছিলেন। আদালতের নির্দেশ অনুযায়ী, শনিবার ও রবিবার – দু’দিনই ৫ ঘণ্টা করে, মোট ১০ ঘণ্টা প্যারোলে মুক্তি পাবেন সুজিত বসু। যাতায়াত ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও রাতে বাড়িতে থাকার আবেদন জানিয়েছিলেন তিনি, সেই বিষয়ে আপত্তি জানায় ইডি। দুই পক্ষের বক্তব্য শুনে আদালত শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য প্যারোল মঞ্জুর করে।

Sujit Bose
Sujit Bose

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ইডি সুজিত বসুকে গ্রেফতার করে। এই মামলার চার্জশিটে তাঁর ছেলে সমুদ্র বসুকেও অভিযুক্ত করা হয়েছে। পরে সমুদ্র বসুকে ২০ হাজার টাকার বন্ডে জামিন দেয় আদালত।

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury