Bengal Liberty:
পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের আবেদন ঘিরে কলকাতা হাইকোর্টে তৈরি হল নতুন জটিলতা। জামিনের আবেদনের শুনানি শেষ হলেও রায় ঘোষণার আগেই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। ফলে আপাতত স্থগিত রইল সুজিত বসুর (Sujit Basu)জামিন মামলার রায়দান। বিচারপতির বক্তব্য অনুযায়ী, শুনানি শেষ হওয়ার পর একটি ঘটনা তাঁর নজরে আসে। বিষয়টি তিনি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীকে জানান। এরপরই মামলাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

সরে দাঁড়িয়েছেন বিচারপতি(Sujit Basu)
জানা গিয়েছে, সুজিত বসুর জামিন মামলার শুনানি সোমবার শেষ হলেও রায়দান স্থগিত রাখেন বিচারপতি ঘোষ। শুনানি শেষ হওয়ার পরের দিন সুজিত বসুর আইনজীবী বিচারপতির চেম্বারে যান। বিচারপতি সেই সময় চেম্বারে উপস্থিত না থাকলেও তাঁর ব্যক্তিগত সচিবের কাছে একটি ফাইল চাওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে বিচারপতি ঘোষ বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে জানান। এখন মামলাটি নতুন বেঞ্চে যাবে কি না, কিংবা পরবর্তী শুনানি ও রায়দান কবে হবে, তা নির্ধারণ করবে প্রধান বিচারপতির বেঞ্চ।
আরও খবর
পুরো নিয়োগ দুর্নীতি(Sujit Basu)
প্রসঙ্গত, পুরনিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ রয়েছে সুজিত বসুর বিরুদ্ধে। ইডির দাবি, এই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের পাশাপাশি আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে। বেআইনি নিয়োগের তালিকায় প্রায় ১৫০ জনের নাম তদন্তের আওতায় এসেছে।

ভোটের আগে একাধিকবার ইডির তলব পেয়েও প্রচারের কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন সুজিত। পরে ১ মে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। এরপর ১১ মে ফের ইডির দফতরে হাজিরা দেওয়ার পর প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেফতার করা হয়।
কবে রায় দান(Sujit Basu)
এই পরিস্থিতিতে সুজিত বসুর জামিনের বিষয়টি আরও কিছুটা পিছিয়ে গেল। শুনানি শেষ হওয়ার পর রায় ঘোষণার আগেই বিচারপতির সরে দাঁড়ানোর ঘটনায় নতুন করে আইনি প্রক্রিয়া শুরু হতে পারে। ফলে মামলাটি নতুন বেঞ্চে গেলে সেখানে আগের শুনানির বিষয়গুলি কীভাবে বিবেচিত হবে, তা নিয়েও আইনজীবী মহলে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ এক মাস আগেও তো দেশবিরোধী ছিলাম! আঠওয়ালের প্রস্তাবে দীপকের কটাক্ষ

