Bengal Liberty : শালবনির সরকারি জমি-দুর্নীতি মামলায় আপাতত গ্রেফতারি থেকে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় (Sumit Roy)। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেয়। আদালতের নির্দেশ, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই মামলায় সুমিত রায়কে গ্রেফতার করা যাবে না। তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। আগামী সপ্তাহেই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে (Sumit Roy)।

হাই কোর্টে ধাক্কার পর সুপ্রিম কোর্টে মিলল অন্তর্বর্তী স্বস্তি (Sumit Roy)
জমি-দুর্নীতি মামলায় আগাম রক্ষাকবচ চেয়ে প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়। গত সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেন। যদিও চাকরি-দুর্নীতির একটি পৃথক মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করা হয়। আদালত নির্দেশ দেয়, ১০ দিনের মধ্যে তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে এবং তদন্তের প্রয়োজনে ভবিষ্যতেও ডাকা হলে উপস্থিত থাকতে হবে। সুমিতের আশঙ্কা ছিল, চাকরি-দুর্নীতি মামলায় হাজিরা দিতে গেলে জমি-দুর্নীতি মামলার তদন্তে তাঁকে গ্রেফতার করা হতে পারে। সেই কারণেই হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি এবং জরুরি শুনানির আবেদন জানান। বৃহস্পতিবার সেই আবেদন শুনে শীর্ষ আদালত পরবর্তী শুনানি পর্যন্ত তাঁকে গ্রেফতার না করার অন্তর্বর্তী রক্ষাকবচ দেয়।

আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/08/06/sumit-roy-10/

