Bengal Liberty:
পুরুলিয়ার মানবাজারে সরকারি কর্মসূচির মঞ্চ থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu on Annapurna Yojana )। সরকারের ১০০ দিনের কর্মসূচির মধ্যে এই প্রকল্পের টাকা দিতে কেন কিছুটা সময় লেগেছে, তার ব্যাখ্যাও দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কাজ করছে এবং উপযুক্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে।

বাছাই প্রক্রিয়া(Suvendu on Annapurna Yojana)
মুখ্যমন্ত্রী জানান, জুন মাসে ২৮ লক্ষ মহিলাকে ৩ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। পরের মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হয়। এরপর জুলাই মাসের টাকা হিসেবে ইতিমধ্যেই ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আরও খবর

তবে এত বড় সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছতে সময় লাগার কারণ হিসেবে বাছাই প্রক্রিয়ার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, আগের সরকারের সময় উপভোক্তার তালিকায় নানা ধরনের অসঙ্গতি ছিল। অনেক পুরুষও অনিয়ম করে টাকা পেয়েছেন। ফলে সেই তালিকা নতুন করে যাচাই ও বাছাই করতে হয়েছে। সরকারি অর্থ যাতে অযথা খরচ না হয়, তা নিশ্চিত করতেই এই প্রক্রিয়ায় সময় লেগেছে বলে দাবি তাঁর।
বাড়বে উপভক্তার সংখ্যা(Suvendu on Annapurna Yojana )
মুখ্যমন্ত্রী আরও জানান, মোট ১ কোটি ৮০ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন। ১০ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন এবং ৩১ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন গ্রহণের সুযোগ ছিল, তাঁদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। সেই প্রক্রিয়া শেষ হলে উপভোক্তার সংখ্যা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
পাশাপাশি জনকল্যাণ শিবির ফের আয়োজনের বার্তাও দেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ, যাঁরা এখনও প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন, তাঁদের জন্য ফের আবেদন এবং পরিষেবা পাওয়ার সুযোগ দেওয়া হবে।
Suvendu on Annapurna Yojana
মানবাজারের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, মাত্র তিন মাসের সরকার হলেও প্রতিশ্রুতি পূরণের পথে এগোচ্ছে তাঁর সরকার। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়াকেই সরকারের অন্যতম বড় জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ রাইটার্সে নয়, নিউটাউনেই নয়া প্রশাসনিক সদর দফতর গড়ার পরিকল্পনা রাজ্যের

