Swasthya Bhavan: প্রত্যন্ত এলাকায় চিকিৎসক-নার্সদের জন্য ‘সুরক্ষিত আবাসন’, ৩৪১ ব্লকে বড় উদ্যোগ রাজ্যের

Bengal Liberty: 

গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে রাজ্য সরকার। একইসঙ্গে দুর্গম এলাকায় কর্মরত চিকিৎসক, নার্স এবং প্যারামেডিক্যাল কর্মীদের নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নত করতেও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একাধিক পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

Advertisement
Advertisement

Swasthya Bhavan

 

স্বাস্থ্যমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যের ৩৪১টি ব্লকেই চিকিৎসক ও নার্সদের জন্য উন্নত আবাসন তৈরির পরিকল্পনা করা হচ্ছে। প্রত্যন্ত ও দুর্গম এলাকায় কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য তৈরি হবে বাংলো-ধাঁচের শীতাতপ নিয়ন্ত্রিত আবাসন। প্রস্তাবিত আবাসনে থাকবে দুটি শোওয়ার ঘর এবং এসির ব্যবস্থা।

 

Swasthya Bhavan

 

স্বাস্থ্য দফতরের বক্তব্য, বর্তমানে প্রত্যন্ত এলাকায় কর্মরত বহু চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী জীর্ণ এবং অপর্যাপ্ত সরকারি আবাসনে থাকেন। বর্ষাকালে কোথাও আবাসন জলমগ্ন হয়ে পড়ে, আবার কোথাও ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ার সমস্যাও দেখা যায়। এমনকি বর্ষার সময়ে আবাসনে সাপ ঢুকে পড়ার ঘটনাও ঘটে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

Swasthya Bhavan
Swasthya Bhavan

এই পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ ও উন্নত আবাসন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ধাপে ধাপে রাজ্যের ৩৪১টি ব্লকেই এই আবাসন তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। সরকারের দাবি, উন্নত থাকার ব্যবস্থা হলে প্রত্যন্ত এলাকায় কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাজের পরিবেশ আরও ভালো হবে।

 

Swasthya Bhavanচিকিৎসক-নার্সদের পরিষেবা ও পরিকাঠামোয় একাধিক পদক্ষেপ

 

শুধু আবাসন নয়, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী করতেও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নতুন ১৫টি ক্যাথ ল্যাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নতুন ECG মেশিন বসানোর পরিকল্পনাও রয়েছে।

 

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করা এবং শহরের বাইরে কর্মরত স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগগুলির মূল লক্ষ্য বলে জানিয়েছে রাজ্য সরকার।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ  SIR ট্রাইব্যুনালের কাজের গতি নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন! হাই কোর্টে কমিশনের বৈঠক

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury