TMC Leader Tausif Ahmed Molla arrest
TMC Leader Tausif Ahmed Molla arrest

Tausif Ahmed Molla arrest: অভিষেক-প্রতিকুরের ‘মিডলম্যান’ গ্রেফতার! মিতুন দে-র ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন

Bengal Liberty: ডায়মন্ড হারবারের প্রাক্তন এডিশনাল এসপি মিতুন কুমার দে-কে ঘিরে একের পর এক অভিযোগের মধ্যেই এবার গ্রেফতার তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত তৌসিফ আহমেদ ওরফে বাচ্চু। মঙ্গলবার রাতে উস্তি থানার পুলিশ মগরাহাট পশ্চিমের এই ব্যক্তিকে গ্রেফতার করেছে (Tausif Ahmed Molla arrest)। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন তৌসিফ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের দাবি, তৎকালীন পুলিশকর্তা মিতুন দে-র সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং সেই প্রভাবেই এলাকায় কার্যত দাপিয়ে বেড়াতেন তিনি।

TMC Leader Tausif Ahmed Molla arrest
TMC Leader Tausif Ahmed Molla arrest

অভিষেক প্রতিকুরের মিডিলম্যান (Tausif Ahmed Molla arrest)

অভিযোগ আরও গুরুতর। দাবি করা হচ্ছে, সিপিআইএমের প্রতিকুর রহমানকে তৃণমূলে যোগদানের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার ক্ষেত্রে মিতুন দে-র গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এমনকি মিতুন দে-র কথাতেই অভিষেক নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হারানোর লক্ষ্যে পবিত্র করকে প্রার্থী করেছিলেন বলেও অভিযোগ উঠেছে। সেই সূত্রেই তৌসিফকে অভিষেক ও প্রতিকুরের মধ্যে ‘মিডলম্যান’ হিসেবেও দেখানো হচ্ছে।

২০২৬ সালের নির্বাচন ঘিরেও তৌসিফের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রয়েছে। অভিযোগ, নিজের মস্তান বাহিনী নিয়ে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের উপর হামলা চালানো থেকে শুরু করে মগরাহাট পশ্চিমে তৃণমূল প্রার্থী সামিম আহমেদকে জেতানোর জন্য বিজেপি কর্মীদের ভয় দেখানো, হুমকি দেওয়া এমনকি বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় তাঁর ভূমিকা ছিল। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।

Advertisement
Advertisement

তৌসিফের উত্থানের পেছনে কে? (Tausif Ahmed Molla arrest)

অভিযোগকারীদের দাবি, যেহেতু মিতুন দে এলাকার পুলিশ আধিকারিক ছিলেন এবং তাঁর
‘মাথার হাত’ থাকায় তৌসিফ কাউকে ভয় পেতেন না। পাশাপাশি সামিম আহমেদের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে অভিযোগ। বর্তমানে মগরাহাট পশ্চিমের সমিতির কর্মাধ্যক্ষের দায়িত্বেও রয়েছেন তৌসিফ। ২০২১ সালে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস সাহাকে খুনের নেপথ্যেও তৌসিফের নাম জড়িয়ে অভিযোগ উঠেছিল।

মিতুন কুমার দে-কে ঘিরেও রয়েছে একাধিক অভিযোগ। তিনি পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসের আধিকারিক হিসেবে ডায়মন্ড হারবারের SDPO এবং পরবর্তীতে Additional SP পদে ছিলেন। অভিযোগ, ডায়মন্ড হারবারে কর্মরত থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। ‘ডায়মন্ড হারবার মডেল’-এ অভিষেকের নির্দেশ অনুযায়ী কাজ করা এবং এলাকার নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষেত্রেও তাঁর বিশেষ ভূমিকা ছিল বলে অভিযোগ।

Advertisement
Advertisement

কাঠগড়ায় মিতুন দে (Tausif Ahmed Molla arrest)

২০২৬ সালের মে মাসে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লাও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মিতুন দে-র বিরুদ্ধে ভয় দেখানো এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুলিশের কাছে এফআইআর করেছিলেন বলে দাবি। ডায়মন্ড হারবার পুরসভার তৃণমূল কাউন্সিলর ড. তমাল কুমার হালদারও মিতুন দে-র বিরুদ্ধে গুরুতর নির্যাতনের অভিযোগ এনেছেন। তাঁর অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে বিবস্ত্র করে মারধর এবং বৈদ্যুতিক শক দেওয়া হয়েছিল। বিষয়টি তদন্তাধীন।

নির্বাচনের সময় ক্ষমতার অপব্যবহার ও পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচন কমিশন তাঁকে নির্বাচনী দায়িত্ব থেকেও সরিয়ে দিয়েছিল। অভিযোগকারীদের আরও দাবি, মিতুন দে-র প্রভাব শুধু ডায়মন্ড হারবার নয়, দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকাতেও বিস্তৃত ছিল। ভয়ের পরিবেশের কারণে স্থানীয়রা তখন মুখ খুলতে পারেননি বলেও অভিযোগ।

তোলার টাকা কোথায় যেত? (Tausif Ahmed Molla arrest)

অভিযোগকারীদের দাবি, তৌসিফ আহমেদ ওরফে বাচ্চুকে রাজনৈতিকভাবে সক্রিয় করার পিছনে মিতুন কুমার দে-র বড় ভূমিকা ছিল বলেও অভিযোগ। এমনকি তৌসিফকে সামনে রেখে তোলাবাজি চালানো এবং তার একটি অংশ মিতুন দে-র কাছে পৌঁছত বলেও দাবি করা হয়েছে। শুধু তাই নয় আরও অভিযোগ, ‘কালেক্টর’ নামে পরিচিত বদ্রীনাথ মিশ্রা বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে মিতুন দে-র হাতে তুলে দিতেন এবং সেই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হত বলে অভিযোগ উঠেছে।

তাই তৌসিফ আহমেদের গ্রেফতারির পর এখন মূল প্রশ্ন, তদন্ত কতদূর এগোয় এবং জেরায় মিতুন দে-কে ঘিরে ওঠা অভিযোগের কোনও যোগসূত্র সামনে আসে কি না। প্রশাসনের কাছে অভিযোগকারীদের দাবি, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হলে ‘ডায়মন্ড হারবার মডেল’-এর আড়ালে থাকা সমস্ত অভিযোগের প্রকৃত সত্য সামনে আসতে পারে।

আরো পড়ুন:-

https://atlas-preview.bengalliberty.com/2026/09/02/abvp-and-aidso-clash/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury