TMC Bank Account
TMC Bank Account

TMC Bank Account : তৃণমূলের ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় হাই কোর্টের নির্দেশেই সিলমোহর সুপ্রিম কোর্টের

Bengal Liberty : তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়-নেতৃত্বাধীন গোষ্ঠীর তিনটি ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আপাতত কোনও স্বস্তি মিলল না (TMC Bank Account)। কলকাতা হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশে হস্তক্ষেপ করতে মঙ্গলবার রাজি হল না সুপ্রিম কোর্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অর্থপাচার তদন্তের জেরে ওই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছিল। হাই কোর্ট পুরোপুরি অ্যাকাউন্ট সচল করার অনুমতি না দিলেও দলের দৈনন্দিন খরচ মেটাতে নির্দিষ্ট শর্তে টাকা ব্যবহারের সুযোগ দিয়েছিল। সেই ব্যবস্থাকেই ‘ভারসাম্যপূর্ণ’ বলে মনে করল শীর্ষ আদালত। ফলে আপাতত হাই কোর্টের নির্দেশই বহাল থাকল (TMC Bank Account)।

TMC Bank Account
TMC Bank Account

কী জানাল সুপ্রিম কোর্ট? (TMC Bank Account)

বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি পি বি বরালের বেঞ্চ নথিপত্র খতিয়ে দেখে জানায়, এই মুহূর্তে হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপের কোনও কারণ নেই। বিচারপতি সুন্দরেশ বলেন, হাই কোর্টের ৯ জুলাইয়ের নির্দেশের ফলে তৃণমূলের দৈনন্দিন কাজকর্ম পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না। শীর্ষ আদালতের বক্তব্য, হাই কোর্ট একটি ভারসাম্যপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। মূল রিট মামলাগুলি এখনও হাই কোর্টে বিচারাধীন। তাই এই পর্যায়ে মামলার মূল বিষয় নিয়ে কোনও মন্তব্য করলে তার প্রভাব বিচারাধীন মামলার উপর পড়তে পারে। হাই কোর্টের নির্দেশে সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থের বিষয়টি বিবেচনা করা হয়েছে বলেও জানায় সুপ্রিম কোর্ট। সেই কারণেই আপাতত ওই নির্দেশে হস্তক্ষেপ করতে নারাজ শীর্ষ আদালত।

Advertisement
Advertisement

তিন HDFC অ্যাকাউন্টে লেনদেনে বিধিনিষেধ (TMC Bank Account)

মমতা বন্দ্যোপাধ্যায়-নেতৃত্বাধীন তৃণমূল গোষ্ঠী কলকাতা হাই কোর্টের ২০ জুলাইয়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। ওই নির্দেশে তৃণমূলের তিনটি HDFC ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তবে দলের দৈনন্দিন খরচ চালানোর জন্য ওই অ্যাকাউন্টে থাকা টাকা ব্যবহারের অনুমতি দেয় হাইকোর্ট। খরচের উপর নজরদারি চালাতে একজন বিশেষ আধিকারিককেও নিয়োগ করা হয়।

ED-এর অর্থপাচার তদন্তে তৃণমূলের সঙ্গে যুক্ত তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৪৪০.৪২ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে বলে তদন্তকারী সংস্থার দাবি। পশ্চিমবঙ্গ পুলিশের একটি FIR-এর ভিত্তিতে এই তদন্ত শুরু হয়।অভিযোগ ছিল, বেআইনি ভাবে টাকা সংগ্রহ, আর্থিক লেনদেনে অনিয়ম এবং সন্দেহজনক অর্থ নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টের মাধ্যমে ঘোরানো হয়েছে। ED-এর দাবি, তৃণমূলের নামে থাকা তিনটি HDFC অ্যাকাউন্টে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে।

Advertisement
Advertisement

৭ জুলাই করা হয় অ্যাকাউন্ট (TMC Bank Account)

তদন্তের সূত্রপাত ২০২৬ সালের ১৮ জুন। ওই দিন পশ্চিমবঙ্গের বিধায়ক বিশ্বনাথ দাস বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, বেআইনি অর্থ এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের মাধ্যমে টাকা তৃণমূলের তিনটি HDFC অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল। এরপর পুলিশ FIR দায়ের করে। ২৩ জুন ED এই ঘটনায় ECIR নথিভুক্ত করে তদন্ত শুরু করে। তদন্তে একাধিক তল্লাশি চালানোর পর ৭ জুলাই ED মোট ছ’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে। তার মধ্যে তিনটি অ্যাকাউন্ট ছিল তৃণমূলের সঙ্গে যুক্ত।

ED-এর তদন্তে অভিযোগ, ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুনের মধ্যে কেয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া এবং তার সঙ্গে যুক্ত একটি সংস্থার কাছে টাকা স্থানান্তর করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, ওই লেনদেনের সঙ্গে একটি বিমান এবং একটি হেলিকপ্টার কেনার বিষয়টি যুক্ত ছিল। তৃণমূল অবশ্য অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তের বিরোধিতা করে। দলের দাবি ছিল, যথেষ্ট কারণ ছাড়াই এবং একতরফাভাবে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে। কিন্তু কলকাতা হাই কোর্ট আপাতত অ্যাকাউন্টগুলি পুরোপুরি সচল করার অনুমতি দেয়নি। একইসঙ্গে দৈনন্দিন খরচ চালানোর সুযোগ রেখে নজরদারির ব্যবস্থা করে। মঙ্গলবার সেই অন্তর্বর্তী ব্যবস্থাতেই কার্যত সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। ফলে আপাতত তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশই বহাল থাকল।

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/08/11/tmc-on-highcourt/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury