Bengal Liberty
কলকাতা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বাপি ঘোষের বিরুদ্ধে শ্যামপুকুর থানায় মামলা অভিযোগ দায়ের হয় (Tmc Councilor)। এক মহিলার অভিযোগ, নির্মাণ সংক্রান্ত চুক্তি করিয়ে নেওয়ার পর চুক্তি অনুযায়ী প্রাপ্য ১০.৫ লক্ষ টাকা দেওয়া হয়নি। ঘটনায় বাপি ঘোষের সঙ্গে দেবব্রত আকুলির নামে এক ব্যক্তিও জড়িত রয়েছে। অভিযোগ, ২০২০ সালের আগস্ট মাস থেকে বাপি ঘোষ ও দেবব্রত আকুলি মিলিত ভাবে অভিযোগকারিণীর স্বামীকে ভয় দেখানো ও চাপ সৃষ্টি করে। শ্যামপুকুর থানা এলাকার ৫, গোপীমোহন দত্ত লেনের একটি বিল্ডিং নির্মাণের জন্য MOU এবং Power of Attorney (POA) সম্পাদন করতে বাধ্য করেন।

নির্মাণ চুক্তি ঘিরে অভিযোগ
চুক্তি অনুযায়ী অভিযোগকারিণীর একটি ফ্ল্যাট, একটি দোকান এবং নগদ ১০.৫ লক্ষ টাকা পাওয়ার কথা ছিল। অভিযোগ, পরবর্তীতে তাঁকে একটি ফ্ল্যাট ও একটি দোকান দেওয়া হলেও চুক্তিতে উল্লেখ থাকা ১০.৫ লক্ষ টাকা দেওয়া হয়নি। এমনকি বিষয়টি নিয়ে তিনি ও তাঁর ছেলে অভিযুক্তদের কাছে যায়। পরিবর্তে বাপি ঘোষ ও দেবব্রতর বিরুদ্ধে হুমকির অভিযোগ ওঠে। গত ২৫ আগস্ট অনিতা শ নামে শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর শ্যামপুকুর থানার এসআই সি. বিশ্বাসের তদন্ত রিপোর্টের ভিত্তিতে বুধবার একাধিক ধারায় মামলা রুজু হয়। কেস নম্বর ১৩৮-এ BNS-এর ৩১৮(৪), ৩০৮(২), ৩৫১(২) এবং ৬১(২) ক্ষমার অযোগ্যধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

