Bengal Liberty: কালীঘাট তৃণমূলের সংগঠনে ফের রদবদল। এবার মহিলা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করল দল। শুক্রবার প্রকাশিত পৃথক দু’টি চিঠিতে নতুন পদাধিকারীদের নাম জানানো হয়েছে। দু’টি চিঠিতেই স্বাক্ষর রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দোলা সেনের (TMC News)।

তৃণমূল সূত্রে খবর, এর আগে কালীঘাট তৃণমূলের পদাধিকারীদের যে নিয়োগপত্র দেওয়া হয়েছিল, তাতে স্বাক্ষর করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বর্তমানে তিনি দলের দায়িত্বে না থাকায় নতুন করে নিয়োগপত্র দেওয়ার দায়িত্ব নিলেন দোলা সেন (TMC News)। অর্থাৎ, সংগঠনের গুরুত্বপূর্ণ পদগুলিতে দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে এবার সরাসরি সামনে এল দোলা সেনের ভূমিকা।
বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে, তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী করা হয়েছে মোহতর্মা আলিফা আহমেদকে। কার্যকরী সভানেত্রীর দায়িত্ব পেয়েছেন স্মিতা বক্সী। সাধারণ সম্পাদক হয়েছেন মায়না বন্দ্যোপাধ্যায় এবং যুগ্ম সম্পাদক হয়েছেন চৈতালি চট্টোপাধ্যায় (TMC News)। পাশাপাশি, দক্ষিণ কলকাতা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হয়েছেন অনিতা কার মজুমদার এবং উত্তর কলকাতা জেলা সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে দেবিকা চক্রবর্তীকে।
আরও খবর
অন্যদিকে, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি হয়েছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। কার্যকরী সভাপতির দায়িত্ব পেয়েছেন মৃত্যুঞ্জয় পাল। সাধারণ সম্পাদক করা হয়েছে মৌসুমি দে-কে। দক্ষিণ কলকাতা জেলা যুব তৃণমূলের সভাপতি হয়েছেন শ্রীদীপ দাস এবং উত্তর কলকাতা জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন শক্তি প্রতাপ সিংহ।

দলের তরফে জানানো হয়েছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা ও অনুপ্রেরণায় এই নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে (TMC News)।
চন্দ্রিমা ভট্টাচার্যের জায়গায় দোলা সেনের স্বাক্ষরে নতুন নিয়োগপত্র প্রকাশ্যে আসায় সংগঠনের অন্দরে তাৎপর্যপূর্ণ বার্তা দেখছে রাজনৈতিক মহল। বিশেষ করে মহিলা ও যুব সংগঠনের মতো গুরুত্বপূর্ণ দুই শাখায় নতুন নেতৃত্ব ঘোষণাকে সামনে রেখে তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব বণ্টন নিয়ে চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ
https://atlas-preview.bengalliberty.com/2026/08/15/coal-smuggling-2/

