Bengal Liberty : পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) চেয়ারম্যান পদে বড়সড় পরিবর্তন (WBPSC)। কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অনিল ভার্মা। সোমবার রাজ্য অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে বলেও জানানো হয়েছে (WBPSC)।

অবসরপ্রাপ্ত আইএএস অনিল ভার্মার হাতে WBPSC-র দায়িত্ব (WBPSC)
অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাত কুমার মিশ্র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিল ভার্মা যে দিন থেকে দায়িত্ব গ্রহণ করবেন, সেই দিন থেকেই তাঁর নিয়োগ কার্যকর হবে। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তির কপি মুখ্যসচিব, রাজ্যপালের সচিব, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সচিব-সহ সংশ্লিষ্ট দফতরগুলিতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দেবল রায়কে নিয়োগ করা হয়েছিল। তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস সংবিধানের ৩১৬(১) অনুচ্ছেদ অনুযায়ী ওই নিয়োগে অনুমোদন দেন। সেই সময় কমিশনের সদস্য হিসেবে দেবাশিস ব্যানার্জি, দিগন্ত বাগচি এবং বর্ণালী মুখার্জিকেও নিয়োগ করা হয়েছিল।

নতুন চেয়ারম্যান অনিল ভার্মা (WBPSC)
নতুন চেয়ারম্যান অনিল ভার্মা পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইএএস অফিসার। তিনি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সরাসরি প্রশাসনিক পরিষেবায় যোগ দেন। কর্মজীবনে তিনি নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ মূল্যায়ন বোর্ডের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বও সামলেছেন। প্রায় ৩৭ বছরের দীর্ঘ প্রশাসনিক জীবনে অনিল ভার্মা ২৭টি গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। অর্থনীতিতে স্নাতকোত্তর এই অবসরপ্রাপ্ত আমলা ফরাসি ভাষাতেও দক্ষ। উত্তরপ্রদেশের বাসিন্দা অনিল ভার্মার দীর্ঘ অভিজ্ঞতা এবার কাজে লাগবে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নেতৃত্বে।
আরও খবর
আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/08/03/sumit-roy-8/

