Bengal Liberty:
আগামী ৫ আগস্ট ‘লালবাজার চলো’ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে রাজ্যের কংগ্রেস নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। চিঠিতে তিনি দাবি করেছেন, গত ২১ জুলাই শহীদ মিনার ময়দানে অনুষ্ঠিত কংগ্রেসের সমাবেশ ছিল ঐতিহাসিক এবং দলীয় কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তা সফল হয়েছে।

West Bengal Congress
শুভঙ্কর সরকারের অভিযোগ, ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে আসার পথে রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এতে বহু কর্মী আহত হন এবং সমাবেশে আসা একাধিক গাড়ি ভাঙচুর করা হয় বলেও দাবি করেন তিনি। তাঁর আরও অভিযোগ, এসব ঘটনার পর পুলিশে অভিযোগ জানানো হলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
আরও খবর
West Bengal Congress কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

খোলা চিঠিতে শুভঙ্কর সরকার আরও উল্লেখ করেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কংগ্রেসের ছাত্র-যুব সংগঠন শান্তিপূর্ণ আন্দোলনে নামলেও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।
West Bengal Congress
এই সমস্ত ঘটনার প্রতিবাদেই আগামী ৫ আগস্ট ‘লালবাজার চলো’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর দাবি, এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অহিংস পদ্ধতিতে পরিচালিত হবে। একই সঙ্গে তিনি রাজ্য পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার আবেদন জানিয়েছেন।

West Bengal Congress
চিঠির শেষে শুভঙ্কর সরকার কংগ্রেসের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক এবং গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আহ্বান জানিয়েছেন—আগামী ৫ আগস্ট দুপুর ১টায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটে জমায়েত হয়ে ‘লালবাজার চলো’ কর্মসূচিকে যেন সফল করে তোলা হয়।
আরও পড়ুনঃ কেম্যান দ্বীপেই অভিষেকের টাকার খনি! ২ লক্ষ কোটির উৎস কী?

