Wwe Wrestlepalooza
Wwe Wrestlepalooza

Wwe Wrestlepalooza : অস্ট্রেলিয়ায় ফিরছে ডব্লিউডব্লিউই বিতর্কিত ইভেন্ট!

Bengal Liberty

বিশ্বজুড়ে ডব্লিউডব্লিউই-র জনপ্রিয়তা(Wwe Wrestlepalooza)ক্রমশ বাড়ছে। আমেরিকা, ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যের পর এবার অস্ট্রেলিয়ার দর্শকদের জন্য বড় উপহার দিতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রফেশনাল রেসলিং সংস্থা। ২০২৬ সালের ক্যালেন্ডারে নতুন সংযোজন রেসলপালুজা: পার্থ। দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার মাটিতে ফের বড় মাপের ডব্লিউডব্লিউই প্রিমিয়াম লাইভ ইভেন্ট আয়োজনের সিদ্ধান্তে উচ্ছ্বসিত সেখানকার রেসলিংপ্রেমীরা।

Advertisement
Advertisement

২০২৬ সালের ক্যালেন্ডারে নতুন সংযোজন(Wwe Wrestlepalooza)

ডব্লিউডব্লিউই-র আন্তর্জাতিক সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবেই ২০২৬ সালের ক্যালেন্ডারে জায়গা করে নিল রেসলপালুজা: পার্থ। বিশ্বের বিভিন্ন দেশে বড় মাপের প্রিমিয়াম লাইভ ইভেন্ট আয়োজন করে নতুন দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে সংস্থা। সেই পরিকল্পনাতেই এবার আবার অস্ট্রেলিয়ার নাম যুক্ত হল ডব্লিউডব্লিউই-র আন্তর্জাতিক ক্যালেন্ডারে।

পার্থেই বসবে রেসলিংয়ের জমজমাট আসর(Wwe Wrestlepalooza)

অস্ট্রেলিয়ার পার্থ শহর সাম্প্রতিক বছরগুলিতে ডব্লিউডব্লিউই-র অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গন্তব্য হয়ে উঠেছে। আগেও এই শহরে ডব্লিউডব্লিউই-র বড় আয়োজন দেখা গিয়েছে। ফলে এবার নতুন ইভেন্ট রেসলপালুজা নিয়ে পার্থে ফেরার সিদ্ধান্ত নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার রেসলিংপ্রেমীদের জন্য বড় খবর।

আগেও অস্ট্রেলিয়া মাটিতে বসেছে রেসলিং – এর আসর(Wwe Wrestlepalooza)

ক্রাউন জুয়েল থেকে শুরু করে সুপার শো ডাউন আর এবার রেসলপালুজা পরপর জমজমাট রেসলিং ইভেন্টের জন্যই খেলার জগতে বড় প্রবাব সৃষ্টি করছে অস্ট্রেলিয়া এর পাশাপাশি রেসলিংপ্রেমীদের মধ্যে রেসলপালুজা কে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চিতার মেঘ কারণ আগের বছর জন সিনা বনাম ব্রক লেসনারের ম্যাচ কে ঘিরে তীব্র উন্মাদনা তৈরি হলেও শেষ অবধি সোশ্যাল মিডিয়া জুড়ে চলেছিলো সমালোচনা ঝড় তাই শেষ অবধি কতটা সফল হয় রেসলপালুজা সেটাই দেখার।

Advertisement
Advertisement

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury