Bengal Liberty : চিকেনস নেকের নিরাপত্তা ঘিরে উদ্বেগ (Amit Shah)। সীমান্তে পাক গুপ্তচর সংস্থার সক্রিয়তার অভিযোগ। তার উপর উত্তরবঙ্গের পাহাড়ে দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যা। এই আবহেই বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিন দিনের সফরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তাঁর। সীমান্ত নিরাপত্তা থেকে পাহাড়ের রাজনৈতিক সমস্যা-দুই দিকেই নজর থাকবে শাহের সফরে। বিশেষ করে শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে (Amit Shah)।

সীমান্ত নিরাপত্তায় বৈঠক (Amit Shah)
শুক্রবার, ২১ আগস্ট শিলিগুড়িতে একটি বৃহৎ আইনি প্রদর্শনীতে যোগ দেওয়ার কথা রয়েছে অমিত শাহের। দেশের আধুনিক বিচারব্যবস্থা এবং সম্প্রতি কার্যকর হওয়া তিনটি নতুন ফৌজদারি আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এই আয়োজন। তবে প্রদর্শনীতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেনা কর্তাদের সঙ্গে সীমান্ত সুরক্ষা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর বিএসএফ এবং এসএসবির কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
কাওয়াখালি ময়দানে আয়োজিত আইনি প্রদর্শনীর বিভিন্ন স্টলও ঘুরে দেখবেন শাহ। সীমান্ত পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তনের প্রেক্ষিতে তিনি নিরাপত্তা বৈঠক করবেন।
আরও খবর

২২ আগস্ট পাহাড়ের নেতাদের সঙ্গে বৈঠক (Amit Shah)
শাহের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি শনিবার, ২২ আগস্ট। পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। দীর্ঘদিন ধরে পাহাড় সমস্যা সমাধানের দাবি জানিয়ে আসছেন বিমল গুরুংরা। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও পাহাড়ের নেতাদের বৈঠক হয়েছে। এবার সেই সমস্যা নিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে চলেছে। বৈঠকে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, পার্বত্য বিষয়ক রাষ্ট্রমন্ত্রী বিশাল লামা, অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং পাহাড়ের তিন বিধায়ক সোনম লামা, নোম্যান রাই ও ভরত ছেত্রীর উপস্থিত থাকার কথা। এছাড়াও গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি, সাধারণ সম্পাদক, জিএনএলএফ সভাপতি মন ঘিসিং, সম্পাদক নিরজ জিম্বা-সহ বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বৈঠকে থাকবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন :
https://atlas-preview.bengalliberty.com/2026/08/20/south-24-pargana/

