CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : স্কুল-কলেজের পাঠ্যসূচিতে এবার শ্যামাপ্রসাদ! ঘোষণা মুখ্যমন্ত্রীর

Bengal Liberty : ‘ভারত কেশরী’ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরভর নানা কর্মসূচি নেওয়া হয়েছে (CM Suvendu Adhikari)। সেই সঙ্গে এবার স্কুল থেকে বিশ্ববিদ্যালয়-শিক্ষার সব স্তরের পাঠ্যসূচিতে জায়গা পেতে চলেছে তাঁর জীবন ও আত্মবলিদানের ইতিহাস। বৃহস্পতিবার নবান্নে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একইসঙ্গে বাংলা ও ইংরেজি ভাষায় তাঁর জীবনী নিয়ে পৃথক বই প্রকাশের উদ্যোগও শুরু করছে সরকার। পাশাপাশি ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি তৈরি করা হবে বলেও জানান তিনি। হুগলিতে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেতে লাইব্রেরি তৈরি করা হবে বলেও ফের জানান মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদ (CM Suvendu Adhikari)

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, রাজনৈতিক ভূমিকা এবং আত্মবলিদানের ইতিহাস এবার শিক্ষার বিভিন্ন স্তরে পড়ানো হবে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যক্রমে তাঁর সম্পর্কে বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এর জন্য আলাদা বইও প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদের উজ্জ্বল জীবন ও আত্মত্যাগ দীর্ঘদিন সেভাবে মানুষের সামনে তুলে ধরা হয়নি। এর পিছনে রাজনৈতিক কারণও ছিল বলে দাবি তাঁর। এবার সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Advertisement
Advertisement

বাংলা-ইংরেজিতে প্রকাশিত হবে পূর্ণাঙ্গ জীবনী (CM Suvendu Adhikari)

শ্যামাপ্রসাদকে নিয়ে বই প্রকাশের ক্ষেত্রেও বড় পরিকল্পনা রয়েছে সরকারের। মুখ্যমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ যে প্রতিষ্ঠানের সঙ্গে একসময় যুক্ত ছিলেন, তাদের উদ্যোগে তথাগত রায়ের প্রচেষ্টায় ইতিমধ্যেই একটি বই প্রস্তুত হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সেই বই প্রকাশের বিষয়ে আগ্রহী রাজ্য সরকার। পাশাপাশি, গ্রন্থাগার দফতরকেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী নিয়ে একটি পূর্ণাঙ্গ বই প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলা ও ইংরেজি-দুই ভাষাতেই প্রকাশিত হবে সেই বই। চলতি বছরের মধ্যেই এই কাজ শেষ করার লক্ষ্য রয়েছে সরকারের। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। বৃহস্পতিবারের বিশেষ কমিটির প্রথম বৈঠক সেই পরিকল্পনারই সূচনা। আগামী দিনে আরও একাধিক সিদ্ধান্ত সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/08/13/nirmal-ghosh-3/

 

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury