KMC Delimitation
KMC Delimitation

Subhankar Sarkar : ওয়ার্ড পুনর্বিন্যাসে ‘অস্বচ্ছতা’! পুর কমিশনারকে আপত্তি চিঠি শুভঙ্কর সরকারের

Bengal Liberty:

কলকাতা পুরসভার ওয়ার্ডের খসড়া সীমানা পুনর্বিন্যাস ঘিরে এবার সরব প্রদেশ কংগ্রেস। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কলকাতা পুর কমিশনারের কাছে ড্রাফট শিডিউল ২-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক আপত্তি জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন। কংগ্রেসের অভিযোগ, কোনও স্পষ্ট তথ্য, পদ্ধতি বা যুক্তি প্রকাশ না করেই এবং স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে অর্থবহ আলোচনা ছাড়াই ডিলিমিটেশন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Advertisement
Advertisement

কোন নিয়মে পুনর্বিন্যাস জানতে চায় কংগ্রেস (Subhankar Sarkar)

 

প্রদেশ কংগ্রেসের দাবি, ২২ আগস্ট খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের পর ২৯ আগস্ট মানচিত্র দেওয়া হয়েছে। এত কম সময়ে প্রতিটি ওয়ার্ড ধরে বিস্তারিত আপত্তি জানানো কার্যত অসম্ভব। তাদের আরও অভিযোগ, KMC-র পক্ষ থেকে প্রতি ওয়ার্ডে প্রায় ১৬ হাজার ভোটার রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও খসড়ায় ৩২টির বেশি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৩,৫০০-র কম। আবার ১২টি ওয়ার্ডে ১৮,৫০০-র বেশি ভোটার রয়েছে, কোথাও তা ৩০ হাজারও ছাড়িয়েছে।

কংগ্রেসের প্রশ্ন, ওয়ার্ডের আয়তন, জনঘনত্ব, ওয়ার্ডভিত্তিক জনসংখ্যা কিংবা SC/ST জনসংখ্যার তথ্য কেন প্রকাশ করা হয়নি। তাদের দাবি, এই তথ্য ছাড়া সংবিধানের ২৪৩T ধারা অনুযায়ী সংরক্ষণের ভিত্তিও যাচাই করা সম্ভব নয়।

Subhankar Sarkar
Subhankar Sarkar

সময়সীমা দীর্ঘায়িত করার আবেদন (Subhankar Sarkar)

 

পাশাপাশি, ২৫ আগস্টের সর্বদলীয় বৈঠকে জনগণনার পরিবর্তে ভোটার লিস্টের ভিত্তিতে ওয়ার্ড ভাগের কথা জানানো হয়েছে বলে দাবি কংগ্রেসের। এরও তীব্র বিরোধিতা করেছে তারা। CEO-র তথ্য উল্লেখ করে কংগ্রেসের দাবি, KMC এলাকার ১৭টি বিধানসভায় ১.৩ লক্ষের বেশি SIR আবেদন ট্রাইব্যুনালে বিচারাধীন। তাঁদের বাদ দিয়ে ডিলিমিটেশন হলে গোটা প্রক্রিয়াই ত্রুটিপূর্ণ হবে।

 

কংগ্রেসের দাবি, আপত্তির সময়সীমা বাড়ানো, প্রতিটি ওয়ার্ডের বিস্তারিত তথ্য প্রকাশ এবং স্মারকলিপিকে প্রাথমিক আপত্তি হিসেবে গ্রহণ করে প্রতিটি প্রশ্নের যুক্তিসঙ্গত জবাব দিতে হবে। প্রক্রিয়ায় স্বচ্ছতা না এলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে প্রদেশ কংগ্রেস।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ ‘গেরুয়া গুন্ডামি’ বিতর্কে FIR খারিজের আবেদন জানাতে হাই কোর্টে আনন্দবাজার

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury