Abhisekh Banerjee
Abhisekh Banerjee

Abhisekh Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর বিজেপি নেতা অভিজিৎ দাসের

Bengal Liberty

সমাজমাধ্যমে হুমকি ও গালাগালি দেওয়ার অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস (Abhisekh Banerjee)।অভিযোগ, গত ১৮ জুলাই অভিষেকের একটি কার্যালয় ভাঙচুর চলাকালীন অভিজিৎবাবুর স্ত্রী কাছেই একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন । খবর পেয়ে অভিজিৎ দাস ঘটনাস্থলে পৌঁছান এবং সংবাদমাধ্যমের সামনে নিজের বক্তব্য পেশ করেন।

Abhijit das
Abhijit das

সমাজমাধ্যমে হুমকির অভিযোগ! Abhisekh Banerjee

পরবর্তীকালে সেই বক্তব্য ভাইরাল হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা অভিজিৎ দাসকে অশালীন ভাষায় গালিগালাজ ও ডিজিটাল মাধ্যমে ক্রমাগত হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ। ফলে নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে পুলিশে অভিযোগ জানান এই বিজেপি নেতা। এই লিখিত অভিযোগের ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

Advertisement
Advertisement

সূত্রের খবর, এর আগেও একাধিকবার অভিজিৎ দাসের পরিবারকে লক্ষ্যবস্তু করেছে শাসকদলের সমর্থকরা। এমনকি তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছিল বলেও অভিযোগ। অভিজিৎবাবুর দাবি, “ক্ষমতায় আসার পর সমস্ত কিছু শেষ করে দেওয়া হবে, বিজেপির পার্টি অফিস ভেঙে দেওয়া হবে”—এমন নানা হুমকি দেওয়া হয়েছিল। পুলিশের কাছে এফআইআর দায়েরের পর অভিজিৎ দাস জানান, “জেলা পুলিশ সুপার (SP) নিজে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। তিনি তাঁর ব্যক্তিগত নম্বর দিয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। আমি পরিবারের জন্য নিরাপত্তার আবেদন জানিয়েছি। ভোটে হেরে যাওয়ার পর এখন ওরা প্রতিশোধ নিতে চাইছে।”
ঘটনার পরেই পরিবারকে সঙ্গে নিয়ে পুলিশি সুরক্ষার আবেদন জানিয়েছেন অভিজিৎ দাস। পুলিশি পদক্ষেপের পর পরিস্থিতির গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury