Calcutta High Court
Calcutta High court

Calcutta High court : কালীঘাটের ২১ জুলাইয়ের সভায় নির্দেশ লঙ্ঘন, তৃণমূলকে কড়া বার্তা হাইকোর্টের

Bengal Liberty : কালীঘাটে তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভা নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। সভা উপলক্ষে রাজ্যের জমা দেওয়া রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেছে আদালত। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী সমর্থকদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা হয়নি। এর ফলে ক্যাথিড্রাল রোডের ২পাশই অবরুদ্ধ হয়ে পড়ে। আদালতের নির্দেশ ছিল, অন্তত একটি রাস্তা যান চলাচলের জন্য খোলা রাখতে হবে। কিন্তু সেই নির্দেশও বাস্তবে মানা হয়নি বলে রিপোর্টে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে আদালতের নির্দেশ অমান্য করা হলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে (Calcutta High court)।

Advertisement
Advertisement

হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ (Calcutta High court)

উল্লেখ্য, ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে ক্যাথিড্রাল রোডে কালীঘাট তৃণমূল শিবিরের কর্মসূচিকে ঘিরে বিতর্কের সূত্রপাত। কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে হেস্টিংস থানার পুলিশ। তারপরই ঘটনার তদন্ত শুরু হয়। পুলিশের অভিযোগ, কর্মসূচির আয়োজক, কনভেনার এবং সমর্থকরা ক্যাথিড্রাল রোডের পশ্চিম দিক দখল করে রাখেন। এর ফলে ওই অংশে যান চলাচল ব্যাহত হয়। অথচ হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল, ক্যাথিড্রাল রোডের পশ্চিমাংশ যানবাহন চলাচলের জন্য খোলা রাখতে হবে।

Advertisement
Advertisement

প্রসঙ্গত, ২১ জুলাইয়ের কর্মসূচির জন্য তৃণমূলের কালীঘাট অঞ্চল কমিটিকে নির্দিষ্ট স্থান ও একাধিক কঠোর শর্ত বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে রাস্তার এক দিক ব্যবহার করে সর্বোচ্চ ৩,০০০ মানুষ নিয়ে অনুষ্ঠানটি করা যাবে এবং অন্য দিক দিয়ে স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে হবে। পাশাপাশি আদালত জানিয়েছিল, দুপুর ১২টা থেকে বিকেল ৩টে ৩০ মিনিটের মধ্যেই কর্মসূচি শেষ করতে হবে। কিন্তু এই সব নির্দেশ অমান্য করার অভিযোগ ওঠে তৃণমূলের ওই আঞ্চলিক নেতৃত্বের বিরুদ্ধে। ফলে ভবিষ্যতে আদালতের নির্দেশ অমান্য করা হলে যে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্টভাবে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন :

https://atlas-preview.bengalliberty.com/2026/07/23/kalighat-tmc-6/

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury