ED probe
ED probe

ED probe: পরাজয়ের পর এবার কি শ্রীঘর? ইডির হাজিরা এড়ালেন ‘প্রভাবশালী’ সুজিত-রথীন, নিয়োগ দুর্নীতির তদন্তে টানটান উত্তেজনা!

Bengal Liberty, ৬ মে :

সোমবার বাংলার মসনদ থেকে তৃণমূলের বিদায় ঘণ্টা বেজেছে। আর তার ঠিক ৪৮ ঘণ্টার মাথায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সাঁড়াশি চাপের মুখে প্রাক্তন শাসক দলের দুই ‘হেভিওয়েট’ নেতা (ED probe)। পুর নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল বিদায়ী মন্ত্রী সুজিত বসু ও রথীন ঘোষকে। কিন্তু জল্পনা সত্যি করে আজ হাজিরা এড়ালেন দুই তৃণমূল নেতা। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর আইনি রক্ষাকবচ হারানো এই নেতাদের এখন প্রধান ভয় কেন্দ্রীয় এজেন্সির কঠোর পদক্ষেপ।

ED probe
ED probe

কেন হাজিরা এড়ালেন সুজিত-রথীন?

গত ১ মে দীর্ঘ ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি আধিকারিকরা সুজিত বসুকে আজ অর্থাৎ ৬ মে পুনরায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সঙ্গে আনতে বলা হয়েছিল তাঁর ও পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তির যাবতীয় নথি। একই দিনে মধ্যমগ্রামের তৃণমূল নেতা রথীন ঘোষকেও তলব করা হয়েছিল। কিন্তু আজ ইডি দপ্তরে কাউকেই দেখা যায়নি। সূত্রের খবর, হাজিরা না দেওয়ার সপক্ষে ব্যক্তিগত কারণ এবং শারীরিক অসুস্থতার অজুহাত দেওয়া হয়েছে।

‘ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্ত দলীয় কর্মীরা’, ‘আক্রান্ত’ দলীয় কর্মীদের পাশে থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন তিনি। এই কথা জানিয়ে ED-কে চিঠি দিলেন বিধাননগরের পরাজিত তৃণমূল প্রার্থী সুজিত বসু।
ED হাজিরা এড়ালেন রথীন ঘোষও। ‘বাথরুমে পড়ে গিয়ে চোট, ১০দিন বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকের’, এই কথা জানিয়ে হাজিরা এড়িয়ে ED-কে চিঠি দিলেন রথীন ঘোষ।

ED probe
ED probe

আরও পড়ুন: ফল ঘোষণার পর বাংলায় অশান্তির আঁচ চতুর্দিকে! বুলডোজার মিছিলে কড়া নিষেধাজ্ঞা, পুলিশ কমিশনারের কড়া বার্তা

পরবর্তী পদক্ষেপ কী?

ইডির একটি ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, বারবার তলব সত্ত্বেও হাজিরা না দেওয়াকে তদন্তে অসহযোগিতা হিসেবেই দেখছেন আধিকারিকরা। খুব শীঘ্রই তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যেই ফের তাঁদের নোটিশ পাঠানো হতে পারে অথবা সরাসরি তাঁদের ঠিকানায় পৌঁছে যেতে পারে ইডি।

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury