ঋতব্রতর অভিযোগে চাঞ্চল্য

Ritabrata Banerjee: লাগাতার প্রাণনাশের হুমকি! কলকাতা পুলিশের দ্বারস্থ ঋতব্রত

Bengal Liberty

বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বাংলাদেশের বিরুদ্ধে (Ritabrata Banerjee)। তাঁর দাবি, গত ৩ মে থেকে ৯ অগাস্ট পর্যন্ত ক্রমাগত বাংলাদেশের বিভিন্ন নম্বর তার ফোনে হুমকি এসেছে। মোট ১৯ বার তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রতিটি হুমকি ফোনই হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে করা হয়েছে। তবে প্রতিবারই আলাদা নম্বর থেকে ফোন এসেছে। একাধিক বাংলাদেশি নম্বর থেকে ধারাবাহিকভাবে তাকে ফোন করা হয়েছে। প্রত্যেকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে করেছেন বিরোধী দলনেতা।

ঋতব্রতর অভিযোগে চাঞ্চল্য

প্রতিক্ষেত্রেই নাকি বাংলাদেশের মুক্তমনা ব্লগার অভিজিৎ রায়ের মতো পরিণতি হবে বলে হুমকি দেওয়া হয়েছে। দীর্ঘদিন চুপ থাকলেও এবার আইনের দ্বারস্থ হতে চলেছেন ঋতব্রত। বিষয়টি নিয়ে মঙ্গলবার কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাবেন বিরোধী দলনেতা ।বারংবার এই হুমকি কলের নেপথ্যে কারা রয়েছে এবং কেন তাকে লক্ষ্য করে এই ধরনের ফোন করা হচ্ছে, নেপথ্যে কোন জঙ্গিগোষ্ঠীর ষড়যন্ত্র রয়েছে কিনা সেই ব্যাপারে তদন্ত করে দেখার দাবি জানাবেন তিনি।

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury