Bengal Liberty
রাজ্যে পালাবদল এবং নতুন সরকার গঠনের পর থেকেই একাধিক তৃণমূলের হেভিওয়েট নেতা ও বিধায়ক গ্রেফতার হয়েছেন (Sovandeb Chattopadhyay)। ভোট-পরবর্তী হিংসা এবং দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে এবার রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছে কালীঘাট তৃণমূল। বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন জানানো হয়েছে।

আরও খবর
রাজ্যপালকে চিঠি
তৃণমূলের দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তে দলের একাধিক কর্মী নিয়মিত হামলার শিকার হচ্ছেন এবং বহু দলীয় কার্যালয় দখল করা হয়েছে। তাদের অভিযোগ, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। এই সমস্ত অভিযোগ রাজ্যপালের সামনে তুলে ধরতেই তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চান তৃণমূলের বিধায়কেরা।

রাজ্যপালের উদ্দেশে পাঠানো চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায় লিখেছেন, “আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সদস্যরা কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযোগ জানাতে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমাদের কর্মীরা ক্রমাগত আক্রান্ত হচ্ছেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দলের কার্যালয় দখল করা হয়েছে।”

রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালের কাছে বিষয়গুলি তুলে ধরতে চায় কালীঘাট তৃণমূল। পাশাপাশি, রাজ্যপালের সুবিধামতো সময়ে সাক্ষাতের সুযোগ করে দেওয়ার আবেদনও জানিয়েছেন তৃণমূলের বিধায়কেরা। এখন নজর, এই আবেদনের প্রেক্ষিতে রাজ্যপাল আর এন রবি কী সিদ্ধান্ত নেন।
আরও পড়ুনঃ চন্দ্রনাথ খুনে চার্জশিট পেশ, নজরে রাজনৈতিক যোগসূত্র

