Bengal Liberty:
পালাবদলের পর প্রথমবার দক্ষিণ দিনাজপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২ অক্টোবর বালুরঘাটে তাঁর সফর ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর সফরসূচি নিয়ে তাঁর দফতরের তরফে বিস্তারিত সরকারি ঘোষণা করা হয়নি(CM Suvendu Adhikari)। তবে প্রশাসনিক সূত্রে খবর, পুজোর আগেই দক্ষিণ দিনাজপুর সফরে এসে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ খতিয়ে দেখার পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী।

একাধিক পরিকল্পনা (CM Suvendu Adhikari)
জানা গিয়েছে, সফরসূচি অনুযায়ী দুপুর ১২টা নাগাদ বালুরঘাট বিমানবন্দরে নামতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানে বিমানবন্দরের পরিকাঠামো ও রানওয়ে সম্প্রসারণের কাজ পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে রানওয়ে আরও ৯০ মিটার বাড়ানোর প্রয়োজন রয়েছে। সেই কাজের অগ্রগতি এবং বিমানবন্দরের পরিকাঠামোগত বিষয়গুলি মুখ্যমন্ত্রী খতিয়ে দেখতে পারেন।
আরও খবর
এর পাশাপাশি বালুরঘাট জেলা হাসপাতালে প্রস্তাবিত মেডিক্যাল কলেজের প্রাথমিক পরিকাঠামো নিয়েও পর্যালোচনা হতে পারে। হাসপাতালের কোথায় কোন ইউনিট থাকবে এবং প্রস্তাবিত মেডিক্যাল কলেজের জন্য কী কী পরিকাঠামো প্রয়োজন, সেই বিষয়গুলিও পরিদর্শন করার সম্ভাবনা রয়েছে।

সফরের শেষপর্বে জেলা প্রশাসনের সঙ্গে রিভিউ বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী। জেলার বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি, উন্নয়নমূলক প্রকল্পের বর্তমান পরিস্থিতি এবং রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্প কতটা বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে পর্যালোচনা হতে পারে ওই বৈঠকে।
এ প্রসঙ্গে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “আগামী ২ অক্টোবর বালুরঘাটে আসবেন মুখ্যমন্ত্রী। আপাতত এমনটাই স্থির হয়ে রয়েছে। পরিবর্তন হলে তা জানানো হবে।”
জেলাবাসীর প্রত্যাশা (CM Suvendu Adhikari)
দক্ষিণ দিনাজপুরে মুখ্যমন্ত্রীর প্রথম সফর হওয়ায় স্বাভাবিকভাবেই জেলাবাসীর প্রত্যাশাও বাড়ছে। মেডিক্যাল কলেজ থেকে বিমানবন্দর। একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক থেকে জেলার উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং নতুন পদক্ষেপের ঘোষণা হতে পারে বলেই আশাবাদী জেলার মানুষ।
এখন নজর মুখ্যমন্ত্রীর চূড়ান্ত সফরসূচির দিকে। সফর ঘিরে কোন কোন প্রকল্পে নতুন গতি আসে এবং প্রশাসনিক বৈঠক থেকে দক্ষিণ দিনাজপুরের জন্য কী কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে গোটা জেলা।

আরও পড়ুনঃ নদিয়া সীমান্তে বিএসএফের বড় সাফল্য! প্রায় ১৫.৬ কেজি সোনাসহ ধৃত মহিলা, বাজারমূল্য সাড়ে ২৪ কোটি পার

