Sukanta Majumdar

Sukanta Majumdar: মৃত্যু নিয়ে রাজনীতি নয়! আশিসের মৃত্যুতে সুকান্তের বার্তা

Bengal Liberty

প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে (Sukanta Majumdar। সেই আবহে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। সুকান্তের দাবি, তৃণমূলের অন্দরে যে অভিযোগ উঠছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁর কথায়, ‘‘তৃণমূল বলছে, যেভাবে সবাইকে দোষী করে দেওয়া হচ্ছে, ডিম ছোড়া হচ্ছে, ধরপাকড় হচ্ছে, ‘চোর চোর’ স্লোগান দেওয়া হচ্ছে, তাতে একটা অপমানবোধ কাজ করে। সেই কারণেই এই আত্মহত্যা।’’

Sukanta Majumdar

মৃত্যু নিয়ে রাজনীতি নয়

তবে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে কোনও রাজনৈতিক মন্তব্য করতে চায়নি সুকান্ত। তিনি বলেন, ‘‘যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। যাঁর মৃত্যু হয়েছে, তিনি একজন বর্ষীয়ান নেতৃত্ব। তিনি কীভাবে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারলেন বা নিলেন, সেটা অবশ্যই তদন্তসাপেক্ষ। মৃত্যু নিয়ে কোনও রাজনীতি করতে চাই না।’’ পাশাপাশি তৃণমূল নেতা কুণাল ঘোষকে নিশানা করে সুকান্তের দাবি, আশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কথিত দুর্নীতির সংস্কৃতি থেকে অনেকটাই দূরে ছিলেন। তাঁর মন্তব্য, ‘‘তৃণমূল যেভাবে চুরি করছে, তার থেকে অনেকটাই দূরে ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। তবে ওনাদের ভাইপোর খোঁজ করুন। তৃণমূলের ভাইপো কালচার দলটাকে শেষ করল।’’

Advertisement
Advertisement

আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত নিয়েও বড় দাবি সুকান্তর। তিনি বলেন, ‘‘বিজেপি সরকার এসেছে। নিরপেক্ষ তদন্ত হবে। পুলিশ-প্রশাসন কোনও রাজনৈতিক ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এটা কুণালবাবুর মনে রাখা দরকার। তাই নিরপেক্ষ তদন্ত হবে। আসল সত্যি বেরিয়ে আসবে।’’ আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তদন্তে স্পষ্ট হবে বলেই দাবি বিজেপি নেতার। তবে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই তীব্র হয়েছে।

Advertisement

single ad after tag
Bengal liberty
বিট্টিু রায় চৌধুরী-1

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury